সকল নোটিশ

জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর বাংলাদেশ

Rafiunnabi Rony
By Rafiunnabi Rony On August 23, 2026
1 min read

স্মারক (০৫) জাতীঃবি/পনি/৯১/২০২৪/
তারিখ: ২৩ আগস্ট ২০২৬ খ্রি.

প্রজ্ঞাপন

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন শিক্ষার গুণগত উন্নয়নসহ শিক্ষা কার্যক্রম সেশনজটমুক্ত করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এ লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত বিভিন্ন কোর্সের কারিকুলাম ও সিলেবাসের সংস্কারের কাজ চলমান রয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়মিত করার লক্ষ্যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ আবশ্যক করা হয়েছে এবং প্রতিটি পরীক্ষার আগে যথাসময়ে বিশ্ববিদ্যালয় থেকে ১ম ও ২য় ইনকোর্স পরীক্ষার তারিখ ঘোষণা করা হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় যথাসময়ে পরীক্ষা গ্রহণ ও দ্রুত সময়ের মধ্যে (৫০ থেকে ৯০ দিনের মধ্যে) ফলাফল প্রকাশ করা হচ্ছে। সে কারণে ইতোমধ্যে প্রায় ০১ (এক) বছর সেশনজট কমিয়ে আনা সম্ভব হয়েছে এবং সেশনজট সম্পূর্ণভাবে মুক্ত করার সার্বিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

২। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন অনলাইন প্লাটফর্ম থেকে মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় ও প্রো-ভাইস চ্যান্সেলর মহোদয়ের কাছে নানা বিষয়ে মেসেজ পাঠানো হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সকল সমস্যার প্রতি যত্নবান এবং তা সমাধানের জন্য আন্তরিকভাবে সচেষ্ট। এ প্রেক্ষিতে শিক্ষার্থীদের লেখাপড়া ও পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জনের প্রতি অধিকতর মনোযোগী হওয়ার জন্য পরামর্শ প্রদান করা যাচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার উন্নয়ন প্রক্রিয়ায় সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

(মোঃ এনামুল করিম)
পরীক্ষা নিয়ন্ত্রক
জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ।

তারিখ: ২৩ আগস্ট ২০২৬ খ্রি.
স্মারক (০৫) জাতীঃবি/পনি/৯১/২০২৪

সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি প্রেরণ করা হলো:
১. ডিন (সকল), জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
২. রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
৩. কলেজ পরিদর্শক, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
৪. পরিচালক, কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
৫. পরিচালক, তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
৬. পরিচালক, জনসংযোগ দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
৭. পরিচালক, তথ্য ও সেবা দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
৮. অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ।
৯. সচিব ও অতিরিক্ত রেজিস্ট্রার, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
১০. অতিরিক্ত রেজিস্ট্রার, প্রো-ভাইস চ্যান্সেলর মহোদয়ের দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
১১. অতিরিক্ত রেজিস্ট্রার, ট্রেজারার মহোদয়ের দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
১২. সহকারী রেজিস্ট্রার, প্রো-ভাইস চ্যান্সেলর মহোদয়ের দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
১৩. অফিস কপি।

পরীক্ষা নিয়ন্ত্রক
জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ।

প্রিয় পাঠক,

পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ! আজকের বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে বা এ সম্পর্কিত কোনো প্রশ্ন ও মতামত থাকলে নিচে কমেন্ট করে জানান। নিয়মিত সব আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে যুক্ত থাকুন এবং পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

Rafiunnabi Rony

Rafiunnabi Rony

হ্যালো বন্ধুরা, আমার নাম রাফিউন্নবী রনি, আমি এই ব্লগের লেখক এবং প্রতিষ্ঠাতা - আমি এই ওয়েবসাইটের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স সকল বর্ষের সকল সাজেশন ও নোটিশ সম্পর্কিত সমস্ত তথ্য শেয়ার করি।

Leave a Comment